Procoder BD logo পুরো গল্প — ভিডিওতে →

এখনো অনেকে জিজ্ঞেস করেন

নামটা বদলেছে।বাকি সবকিছু আগের জায়গাতেই আছে।

Procoder BD এখন Ali Hossain. কেন বদলাতে হলো, আর কী কী বদলায়নি, পুরোটা এক মিনিটে বলে দিচ্ছি।

identity.js 2025
const alihossain = {
- channel: "Procoder BD",
+ channel: "Ali Hossain",
person: "একই মানুষ",
teaching: "fundamentals first",
videos: "সব আগের জায়গাতেই",
intention: "মন থেকে শেখানো",
}
1 line changed. বাকি সব unchanged.

কী হয়েছিল

Procoder BD কেন Ali Hossain হলো

২০১৯ সালে যখন YouTube শুরু করি, চ্যানেলের নাম রেখেছিলাম Procoder BD. এরপর ছয় বছর ধরে এই নামেই আপনারা আমাকে চিনেছেন, ভিডিও দেখেছেন, শিখেছেন।

২০২৫ সালে হঠাৎ একদিন নামটার উপর একটা copyright claim আসে। দাবি করা হয়, নামটা অন্য একটা brand এর সাথে মিলে যাচ্ছে।

আমার সামনে দুইটা রাস্তা খোলা ছিল। মাসের পর মাস আইনি ঝামেলায় সময় আর energy খরচ করা, নাহয় নামটা ছেড়ে দিয়ে চুপচাপ কাজে ফিরে যাওয়া।

আমি দ্বিতীয়টা বেছে নিয়েছি। ওই সময়টা তর্কে না দিয়ে ভিডিও বানানোতে দিতে চেয়েছি। সেদিনই চ্যানেল আর Facebook page এর নাম করে দিই আমার নিজের নাম, Ali Hossain.

একটা নাম নিয়ে লড়ার চেয়ে, কাজটা চালিয়ে যাওয়া আমার কাছে বেশি জরুরি মনে হয়েছে।

যা বদলায়নি

নাম ছাড়া আর কিছুই যায়নি

একই মানুষ

ক্যামেরার সামনে সেই আমিই আছি। শুধু নামের জায়গায় এখন আমার আসল নামটা।

একই পড়ানোর ধরন

Fundamentals আগে, shortcut পরে। কোনো hype বিক্রি করি না, আগেও করিনি।

একই ভিডিও

পুরনো একটা ভিডিওও মুছে যায়নি। playlist, tutorial, সব যেখানে ছিল সেখানেই।

একই কথা

কোনো income guarantee নেই। শেখানোটাই মূল কথা ছিল, আজও তাই আছে।

একই কমিউনিটি

গ্রুপ, চ্যানেল, কমেন্ট — সেই পুরনো আড্ডা। যারা পাশে ছিলেন, তারা সবাই আছেন।

একই পথ

যে লক্ষ্য নিয়ে শুরু করেছিলাম, সেদিকেই হাঁটছি। নাম বদলেছে, গন্তব্য না।

কেন Procoder BD নামে

আর কোন ভিডিও আসে না?

নাম একটা label মাত্র। আপনি যেটার জন্য এসেছিলেন, সেটা আগের জায়গাতেই আছে।

Ali Hossain